নৌকার নির্বাচনী সভায় বিএনপি নেতা প্রধান অতিথি

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২১, ১৬:১৪| আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৬:২৩
অ- অ+

ঝিনাইদহের কালীগঞ্জে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে এক নৌকা প্রার্থীর নির্বাচনী সভায় প্রধান অতিথি হয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। রবিবার বিকালে উপজেলার কোলা ইউনিয়ন আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মনোয়ার হোসেন বাদশার নির্বাচনী সভায় কালিগঞ্জ উপজেলা বিএনপির ২ নম্বর যুগ্ম আহ্বায়ক ডা. নূরুল ইসলাম প্রধান অতিথি হন। বিষয়টি ফেসবুকে ভাইরাল হয়েছে। এদিকে নৌকার নির্বাচনী সভায় বিএনপির ওই নেতা প্রধান অতিথি হওয়া নিয়ে কালীগঞ্জ উপজেলা বিএনপির মধ্যে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

সদ্য তৃতীয় ধাপে ইউপি নির্বাচনের ঘোষণার পর কালীগঞ্জ উপজেলার ১১ ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় নৌকার প্রার্থীদের নামও ঘোষণা করা হয়েছে। এতে ৩ নম্বর কোলা ইউনিয়নে আওয়ামী লীগের নৌকার চেয়ারম্যান প্রার্থী করা হয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন বাদশাকে। গত রবিবার উপজেলার দামদারপুর বাজারের ঈদগা মাঠে এক নির্বাচনী পথসভা ডাকা হয়। মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের সভাপতিত্বে ওই নির্বাচনী সভায় প্রধান অতিথি করা হয় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. নূরুল ইসলামকে।

সভায় বিএনপি নেতা ডা. নূরুল ইসলাম বলেন, ‘আমি একজন বিএনপির নেতা। কিন্তু গ্রামের স্বার্থে সবাইকে মিলে বাদশার নৌকা মার্কায় ভোট দিতে হবে। জোরালোভাবে মাঠে নেমে কাজ করে নৌকাকে বিজয়ী করতে হবে।

সভায় ডা. আব্দুল কুদ্দুস, আলতাপ হোসেন ও মুকুল হোসেনসহ অন্যরা বক্তব্য দেন।

এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মনোয়ার হোসেন বাদশার কাছে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ব্যস্ত আছি পরে এ বিষয়ে কথা হবে।’

(ঢাকাটাইমস/২৫অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4