ফরিদপুরে ৩১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২১, ১৮:০৭
অ- অ+

ফরিদপুরের ভাঙ্গা হতে ৩১ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকালে কররা গ্রামে এই অভিযান চালানো হয়।

র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক এবং স্কোয়াড অধিনায়ক মেজর মোহাম্মদ আব্দুল্লাহ জানান, গোপন সংবাদে ভাঙ্গা থানার কররা গ্রামে অভিযান চালানো হয়। এসময় মাদক কারবারি আসিফ মাতুব্বর (২৫) ও আলমগীর হোসেন (৪০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের নিকট হতে ৩১ কেজি গাঁজা জব্দ করা হয়।

তিনি জানান, গ্রেপ্তাররা পেশাদার মাদক কারবারি। তারা বিভিন্ন সময় পরস্পর যোগসাজসে ফরিদপুর জেলাসহ বিভিন্ন জেলার বিভিন্ন এলাকায় গাঁজা বেচাকেনা করে আসছে। এদের মধ্যে আসিফের বাড়ি ভাঙ্গার দোয়াইড় গ্রামে আর আলমগীরের বাড়ি কুষ্টিয়ার চৌদ্দগ্রামের জগমোহনপুর গ্রামে। তাদের বিরুদ্ধের ভাঙ্গা থানায় মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/৪নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশব্যাপী বিএনপি’র এক দিনের শোক
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে গৃহায়নমন্ত্রীর শ্রদ্ধা
জাতীয় নিরাপত্তায় সক্রিয় ভূমিকা রাখতে হবে সঞ্জীবন সদস্যদের: আনসার মহাপরিচালক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা