আধুনিক ব্যাংকিং সেবা প্রদানে জনতা ব্যাংক-নাজিহার আইটি সলিউশনের চুক্তি

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২১, ১৭:৩০
অ- অ+

গ্রাহকদের দ্রুততর, নিরাপদ ও প্রযুক্তি নির্ভর অত্যাধুনিক কোর ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে জনতা ব্যাংক লিমিটেড গত বৃহস্পতিবার নাজিহার আইটি সলিউশন লিমিটেডের সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করেছে।

জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ এর উপস্থিতিতে ব্যাংকের আইটি বিভাগের ডিজিএম খন্দকার মোহাম্মদ শরীফ উদ্দিন এবং নাজিহার আইটি সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক অজিত কুমার পাল এফসিএ, কে. এম. সামছুল আলম, মোহাম্মদ আসাদ উল্লাহ ও মো. আব্দুল মজিদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জসীম উদ্দিন, মো. আব্দুল জব্বার ও মো. কামরুল আহছান, সিএফও এ কে এম শরীয়ত উল্যাহ, এফসিএ, আইসিটি জিএম মো. নুরুল ইসলাম মজুমদারসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ চুক্তির মাধ্যমে বিদ্যমান কোর ব্যাংকিং সলিউশন টেমেনস টি২৪ সফটওয়্যারের ভার্সন আপগ্রেড ও পুনঃস্থাপন সুবিধা পাবে জনতা ব্যাংক লিমিটেড।-বিজ্ঞপ্তি

(ঢাকাটাইমস/২ডিসেম্বর/এসকেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পূবাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষের ঘটনায় চার মামলা, আসামি প্রায় ২ হাজার
কনক সরওয়ারের ফেসবুক পোস্ট: রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী