স্পট মার্কেটে যাচ্ছে দুই কোম্পানি

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২১, ১৪:০৪
অ- অ+

দেশের পুঁজিবাজারের তালিকাভুক্ত ২ কোম্পানিডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে ৮ ও ৯ ডিসেম্বর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে।

কোম্পানিগুলো হচ্ছে: ফু-ওয়াং সিরামিকস এবং রিজেন্ট টেক্সটাইল। রেকর্ড ডেটের কারণে আগামী ১২ ডিসেম্বর এ দুই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড: ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬২ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৩১ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৬ টাকা ৫২ পয়সা। আগামী ৩০ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। তবে স্পন্সর এবং পরিচালকগণ কোনো ডিভিডেন্ড পাবে না। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩৪ টাকা। আগের বছর শেয়ার প্রতি ০.৪৭ টাকা আয় হয়েছিল।

এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১১.৭০ টাকা। যা গত এই সময় ছিলো ১১.৫০ টাকা।

এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ০.৫১ টাকা কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/৭ডিসেম্বর/এসকেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মার্কিন ভিসা আবেদনকারীদের মিথ্যা তথ্য না দেওয়ার সতর্কবার্তা
বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে: আইনমন্ত্রী
ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, উত্তরা পূর্ব থানার অভিযানে গ্রেপ্তার ৩
বিনিয়োগে ইতিবাচক পরিবেশ তৈরি করছে সরকার: প্রধানমন্ত্রী