চট্টগ্রামে জুয়ার আসর থেকে ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০২১, ১৯:০৯
অ- অ+

চট্টগ্রাম নগরের খুলশীর আপন নিবাস আবাসিক এলাকায় জুয়ার আসর থেকে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি তাসের বান্ডিল ও নগদ ৫৩ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

শনিবার রাত ১১টার দিকে ওই এলাকার ওসমান কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মিজানুর রহমান (চেয়ারম্যান), মনির, শহীদুল ইসলাম, নজরুল ইসলাম, জামাল হোসেন ও আক্তার হোসেন। এদের মধ্যে মিজানুর রহমান চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ‘শনিবার রাত ১০টা ৫৫ মিনিটে ওসমান কলোনিতে অভিযান চালিয়ে সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমানসহ ছয়জন জুয়ারিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় দুটি তাসের বান্ডিল ও নগদ ৫৩ হাজার ৫০০ টাকা। তাদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে মামলা করা হয়েছে। রবিবার দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে ।’

(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম
বিডা, বেজা ও পিপিপিএ একীভূত হয়ে গঠিত হচ্ছে ‘ইনভেস্ট বাংলাদেশ’
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭১ বাংলাদেশি
বন্যায় প্রাণহানি বেড়ে ৫৮, সবচেয়ে বেশি ক্ষতি কক্সবাজার ও চট্টগ্রামে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা