মায়ের যে পরামর্শে বদলে গেছে সারার জীবন

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০২১, ১১:২৬
অ- অ+

বলিউডের তারকা সন্তান সারা আলি খান। বর্তমানে যিনি নিজেও একজন তারকা। তার মা আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে বাবা সাইফ আলি খানের ডিভোর্স হয়েছে বহু বছর আগে। তখন সারা খুবই ছোট। ডিভোর্সের পর নায়িকা তার মা অমৃতার সঙ্গেই থাকেন।

সেই মায়েরই দুটি পরামর্শ মেনে বদলে গেছে এ প্রজন্মের তারকা সারার জীবন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নায়িকা এ কথা জানান। সারার কথায়, যখন তিনি অভিনেত্রী হতে চেয়েছিলেন, মা অমৃতা সিং তাকে স্বাভাবিক উপায়ে ওজন কমানোর জন্য পরামর্শ দিয়েছিলেন।

আগেও বহুবার নিজের ওজন কমানোর কথা জানিয়েছেন সারা। বলিউডে পা রাখার আগে তিনি খুব মোটা ছিলেন। কঠোর পরিশ্রমের ফলে নিজের স্লিমজ-ট্রিম ফিগার তৈরি করেছেন সারা। সাক্ষাত্কারে তিনি বলেন, মায়ের পরামর্শ তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল।

অভিনেত্রী বলেন, ‘যখন আমার অতিরিক্ত ওজন ছিল, মা আমাকে বলেছিলেন, যদি তোমাকে অভিনেত্রী হতে হয়, তাহলে তোমাকে যেকোনো উপায়ে ফিট হতে হবে। তোমার নিজের জন্যই তোমাকে স্লিম হতে হবে। এটা শুধু ভ্যানিটি জিনিস ছিল না, এটা স্বাস্থ্যর ব্যাপারও ছিল বটে। সেই সময় তিনি আমাকে পথ দেখিয়েছিলেন।’

সারা আরও বলেন, ‘যখন ‘লাভ আজ কাল’ ব্যর্থ হয়েছিল, মা আমাকে আয়না দেখিয়ে বলেছিলেন, ‘দেখ, আমি তোমার মা, তোমার দল। কিন্তু তুমি দর্শকদের জন্য সিনেমা তৈরি করো। যদি দর্শকের তোমার সিনেমা পছন্দ না হয়, তাহলে তুমি ভুল পথে যাচ্ছো। এভাবেই তিনি আমাকে দ্বিতীয়বার পথ দেখিয়েছিলেন।’

বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে সারার সিনেমা আতরঙ্গি রে’। মজাদার ত্রিকোণ প্রেমের কাহিনির এ ছবির পরিচালক আনন্দ এল রাই। আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে এটি। এখানে সারার বিপরীতে অক্ষয় কুমার এবং তামিল সুপারস্টার ধানুশকে দেখা যাবে।

ঢাকাটাইমস/১৯ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চিকিৎসকদের আর্তমানবতার সেবায় আত্মনিয়োগ করতে হবে: ভূমিমন্ত্রী মিনু
মেট্রোরেলে বোমা আতঙ্কের নেপথ্যে কী? তদন্ত নিয়ে যা জানাল সিটিটিসি
কুমিল্লায় প্রবাসীকে অপহরণের অভিযোগে পাঁচ যুবক গ্রেপ্তার
অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা