জাতীয় পুরস্কারে ‘গোর’ ও ‘বিশ্বসুন্দরী’র জয়জয়কার

মঙ্গলবার তথ্য মন্ত্রণালয় থেকে ঘোষণা করা হয়েছে ২০২০ সালের জন্য ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ প্রাপ্তদের নাম। এবার ২৭টি বিভাগে দেওয়া হবে পুরস্কার। এর মধ্যে গাজী রাকায়েত হোসেন পরিচালিত ‘গোর’ এবং চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’- এই দুটি ছবিই জিতে নিয়েছে ১৯টি পুরস্কার।
এই ১৯টির মধ্যে ‘গোর’ পেয়েছে সর্বোচ্চ ১১টি এবং বিশ্বসুন্দরী’ পেয়েছে ৮টি পুরস্কার। চলুন তবে এক নজরে দেখে আসি দুটি ছবি কোন কোন বিভাগে পুরস্কার জিতল।
‘গোর’ যে সব বিভাগে পুরস্কার পেয়েছে
১। শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার যৌথভাবে।
২। শ্রেষ্ঠ পরিচালক গাজী রাকায়াত হোসেন।
৩। শ্রেষ্ঠ অভিনেত্রী রোজালিন দীপান্বিতা মার্টিন।
৪। শ্রেষ্ঠ কাহিনিকার গাজী রাকায়াত হোসেন।
৫। শ্রেষ্ঠ চিত্রনাট্যকার গাজী রাকায়াত হোসেন।
৬। শ্রেষ্ঠ সম্পাদক মো. শরিফুল ইসলাম।
৭। শ্রেষ্ঠ শিল্প নির্দেশক উত্তম কুমার গুহ।
৮। শ্রেষ্ঠ চিত্রগ্রাহক পংকজ পালিত ও মো. মাহবুব উল্লাহ্ নিয়াজ।
৯। শ্রেষ্ঠ শব্দগ্রাহক কাজী সেলিম আহম্মেদ।
১০। শ্রেষ্ঠ পোষাক ও সাজ-সজ্জা এনামতারা বেগম।
১১। শ্রেষ্ঠ মেক-আপম্যান মোহাম্মদ আলী বাবুল।
‘বিশ্বসুন্দরী’ যে সব বিভাগে পুরস্কার পেয়েছে
১। শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার যৌথভাবে।
২। শ্রেষ্ঠ অভিনেতা সিয়াম আহমেদ।
৩। শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা ফজলুর রহমান বাবু।
৪। শ্রেষ্ঠ নৃত্য পরিচালক প্রয়াত মো. সহিদুর রহমান।
৫। শ্রেষ্ঠ গায়ক মো. মাহমুদুল হক ইমরান।
৬। শ্রেষ্ঠ গায়িকা দিলশাদ নাহার কনা।
৭। শ্রেষ্ঠ গীতিকার কবির বকুল।
৮। শ্রেষ্ঠ সুরকার মাহমুদুল হক ইমরান।
অন্যদিকে, এবার যৌথভাবে আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী আনোয়ারা বেগম ও অভিনেতা রাইসুল ইসলাম আসাদ।
ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/এএইচ
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































