ইউক্রেন ছেড়েছে দুই লাখের বেশি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৬:২৬
অ- অ+

রাশিয়ার সামরিক অভিযান থেকে জীবন বাঁচাতে দুই লাখের বেশি মানুষ ইউক্রেন থেকে প্রতিবেশী দেশে পালিয়ে গেছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)জানায়, গত বৃহস্পতিবারে শুরু হওয়া রুশ আগ্রাসনের পর শনিবার পর্যন্ত প্রায় দুই লাখের বেশি মানুষ প্রতিবেশী পোল্যান্ডসহ অন্যান্য দেশে পালিয়ে গেছে।

রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চলমান রাখলে শরণার্থীর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্ক্ষা প্রকাশ করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার সামরিক অভিযান শুরুর পর দেশে জরুরি অবস্থা জারি করে প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হতে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

দেশ ছেড়ে চলে যাওয়াদের মধ্যে নারী, শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। কারণ ১৮ থেকে ৬০ বছর বয়সী পুরুষদের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ বয়সীদের যুদ্ধে অংশগ্রহণের জন্য বলা হয়েছে।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রকেট প্রযুক্তিতে এবার আকাশে উড়বে গাড়ি, রোডস্টার নিয়ে ইলন মাস্কের টেসলার নতুন চমক
পাকিস্তানের বেলুচিস্তানে ৫.৭ মাত্রার ভূমিকম্প
পূবাইলে স্ত্রী হত্যা মামলার আসামি ১মাস পর কুষ্টিয়া থেকে গ্রেপ্তার
বাউল সম্রাট লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ