লিবিয়ার কারাগার থেকে ফিরলেন ২৭০ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ মার্চ ২০২২, ১৩:৩৯| আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৩:৫১
অ- অ+

অবৈধপথে ইউরোপ যাওয়ার পথে লিবিয়ায় আটকা পড়া ২৭০ জন বাংলাদেশি দেশটির কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন। বর্তমানে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে হাজী ক্যাম্পে অবস্থান করছেন।

শনিবার (১২ মার্চ) রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ খান।

মজিদ খান বলেন, অবৈধপথে লিবিয়ায় পৌঁছানোর পর দেশটির পুলিশ তাদের গ্রেপ্তার করে। সম্প্রতি তারা আমার শরণাপন্ন হলে আমি এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন ও স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামালের সঙ্গে যোগাযোগ করি। এ বিষয়ে তারা কূটনৈতিক প্রক্রিয়ায় ২৭০ জন বাঙালিকে লিবিয়ার কারাগার থেকে মুক্ত করেছেন।

শনিবার দেশে ফিরে এখন তারা ঢাকায় হাজী ক্যাম্পে অবস্থান করছেন। শিগগিরই প্রবাসীদের যার যার বাড়ি পাঠানো হবে বলে জানান মজিদ খান।

(ঢাকাটাইমস/১৩মার্চ/এসএটি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাইফউদ্দিনের ঝড়ে জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
অপপ্রচারের অভিযোগে আনসারের প্রতিবাদ, দায়িত্ব পালনে আপসহীন থাকার দাবি
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড বাপ্পিসহ গ্রেপ্তার ২
পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় না, এটা কি আন্দোলনের বিষয় হলো!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা