সংসার আর করা হলো না হাসপাতালে বিয়ে করা সেই ফাহমিদার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মার্চ ২০২২, ১৫:২২| আপডেট : ২১ মার্চ ২০২২, ১৫:৩২
অ- অ+

ভালোবাসার দৃষ্টান্ত তৈরি করে এক টাকা কাবিনে ক্যানসার আক্রান্ত ফাহমিদাকে হাসপাতালে বিয়ে করেছিলেন প্রেমিক মাহমুদুল হাসান। বিয়ের মাত্র ১২ দিনের মাথায় মারা গেলেন সেই ফাহমিদা। সোমবার সকাল ৭টার দিকে বেসরকারি হাসপাতাল মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

এর আগে গত ৯ মার্চ রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালে মৃত্যু পথযাত্রী এই তরুণীকে বউয়ের সাজে বেনারসি পরানো হয়। এরপর এক টাকা কাবিনে বিয়ে করেন মাহমুদুল হাসান।

সেসময় মাহমুদুল বলেন, ‌‘আমি ফাহমিদাকে অনেক ভালোবাসি। দীর্ঘদিন ধরে ফাহমিদা ক্যানসার আক্রান্ত। সবকিছু জেনে বুঝে তাকে বিয়ে করেছি। এমনকি স্ত্রীর যাবতীয় সব চিকিৎসার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি। আমাদের জন্য দোয়া করবেন।’

২৬ বছর বয়সী ফাহমিদা চট্টগ্রামের বেসরকারি চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে এমবিএ করেন। শিক্ষাজীবনেই ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পড়ালেখা শেষ করা মাহমুদুলের সঙ্গে ফাহমিদার পরিচয় হয়। দুই পরিবারের মধ্যে তাদের সম্পর্কের বিষয়ে জানাজানি ছিল। বিয়ের কথাবার্তাও হয় ২০২০ সালের শেষ দিকে। কিন্তু গত বছরের জানুয়ারি মাসে ফাহমিদার রেকটাম ক্যানসার ধরা পড়ে।

(ঢাকাটাইমস/২১মার্চ/কেআর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের ৮ জেলায় ব্যাপক ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় ১৪ জন ফিলিস্তিন নিহত, জানাজায়ও ড্রোন হামলা
সাইফউদ্দিনের ঝড়ে জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
অপপ্রচারের অভিযোগে আনসারের প্রতিবাদ, দায়িত্ব পালনে আপসহীন থাকার দাবি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা