টিপকাণ্ড: ‘আপত্তিকর’ স্ট্যাটাসে প্রত্যাহারের পর এবার সেই পুলিশ কর্মকর্তার বদলি

মো. মুন্না মিয়া, সিলেট ব্যুরো
  প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২২, ২০:২৯| আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ২১:০৮
অ- অ+

কপালে টিপ পরায় এক নারীকে হেনস্তার ঘটনার মধ্যেই আপত্তিকর মন্তব্য করে আলোচনায় আসা সিলেটের সেই পুলিশ কর্মকর্তা লিয়াকত আলীকে এবার বদলি করা হয়েছে।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফুর রহমান আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পুলিশ হেড কোয়ার্টারের নির্দেশে এআইজি শাহজাদা মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে তাকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে।

এর আগে গত সোমবার দুপুরে সিলেট জর্জ কোর্টে কর্মরত এই পুলিশ কর্মকর্তা তার ফেসবুক অ্যাকাউন্টে একটি লেখা পোস্ট করেন। সেখানে তিনি টিপ ইস্যুতে প্রতিবাদ করা পুরুষদের নিয়ে নেতিবাচক মন্তব্য করার পাশাপাশি নারীর পোশাক নিয়েও অশ্লীল মন্তব্য করেন।

তার এমন মন্তব্যে প্রতিবাদে সরব হয়ে উঠেন সিলেটের নাগরিক সমাজ। তাৎক্ষণিকই ভাবে দৈনিক ঢাকা টাইমসের অনলাইন সংস্করণে 'টিপকাণ্ডে আরেক পুলিশ কর্মকর্তার ‘আপত্তিকর’ মন্তব্যে ক্ষোভ ও নিন্দা' শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। সংবাদ প্রকাশের পর সিলেটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম তাকে ক্লোজড করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করেন। সেই সাথে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন এসপি। তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সিটিএসবি ও মিডিয়া) মো. লুৎফর রহমান। অন্যান্যরা হলেন, সহকারী পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম ও জেলার পুলিশ পরির্দশক (ইনচার্জ, এলআই বিজিবি) সিলেট মো. আছাবুর রহমান।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফুর রহমান বলেন, ‘কারো ব্যক্তিগত অপকর্মের দায়বার পুলিশ বাহিনী নিবে না। তিনি ফেইসবুকে যা মন্তব্য করেছেন তা অশালীন ও বিব্রতকর মনে হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই তাকে ক্লোজ করা হয়েছে এবং তিন সদ্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

ঢাকাটাইমস/৫এপ্রিল/এআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে: টুকু
রাজশাহীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি 
যশোরে ২ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা
আইনমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মাহবুবুর রহমানকে অব্যাহতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা