ঈদে টানা নয় দিনের ছুটিতে এক দিনের বাগড়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ এপ্রিল ২০২২, ১৯:৪৭
অ- অ+

এবারের পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে আগে ও পরে লম্বা নয় দিনের ছুটির আশাকে বাগড়া দিয়েছে মাঝের একটি দিন। ২৯ এপ্রিল থেকে ছুটি শুরু হয়ে ৭ মে পর্যন্ত ছুটির আশা করা হলেও এরই মধ্যে আগামী ৫ মে সরকারি ছুটি ঘোষণা করা হচ্ছে না বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম সাংবাদিকদের বলেন, ৫ মে ছুটি নিলে টানা অনেক দিনের ছুটি হচ্ছে, ওভাবেই পড়েছে। কর্মচারীদের অপশনাল (অতিরিক্ত) ছুটির একটা বিষয় আছে। যারা বৃহস্পতিবার ছুটি নেবেন, তারা ধারাবাহিকভাবে ছুটিটা ভোগ করতে পারবেন। যিনি ছুটি নেবেন না, তাকে তো ওই দিন অফিস করতে হবে।

কেউ যদি ৫ মে ছুটি না নিয়ে অফিসে অনুপস্থিত থাকেন তবে আগে-পেছনের সব ছুটি তার ছুটি থেকে কাটা যাবে বলেও জানান কে এম আলী আজম।

সরকারি ক্যালেন্ডার অনুযায়ী এবারের ঈদের আগে ছুটি শুরু হচ্ছে ২৯ এপ্রিল (শুক্রবার) থেকে। এরপর শনিবার ৩০ এপ্রিলও থাকছে সরকারি ছুটি। পর্যায়ক্রমে ১ মে শ্রমিক দিবস থাকায় সেদিনও থাকছে সরকারি ছুটি। এরপর ২ থেকে ৪ মে তিন দিন থাকছে ঈদের নির্ধারিত ছুটি।

এদিকে টানা ছুটিতে বাধা সৃষ্টি করেছে ৫ মে। ওই দিন বৃহস্পতিবার থাকছে না কোনো সরকারি ছুটিও। এর পর ৬ ও ৭ মে থাকছে শুক্র ও শনিবার সাপ্তাহিক সরকারি ছুটির দিন।

এই লম্বা ছুটির মাঝখানে ৫ মে বৃহস্পতিবার থাকবে অফিস খোলা। ৫ মে ছুটি না থাকায় টানা ৯ দিনের ছুটিতে বাধাগ্রস্থ হচ্ছে। আর ওই দিন ছুটি ঘোষণা করা হলে টানা নয় দিনের ছুটির ফাঁদে পড়বে দেশ।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঐতিহ্যবাহী কান্তনগর মন্দির পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত
বর্ণাঢ্য র‍্যালি ও জনসভায় সোনারগাঁয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিনবয় কারাগারে
মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা