নিজ বাসায় স্কুলশিক্ষিকার ঝুলন্ত লাশ

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ মে ২০২২, ০৮:৩৯
অ- অ+

নেত্রকোনাণার কেন্দুয়া পৌর শহরের নিজ বাসা থেকে ঝুলন্ত অবস্থায় এক স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

কেন্দুয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিহত স্কুলশিক্ষিকা মেহেরুন্নেছা নেলী (৪৫) কেন্দুয়া পৌর শহরের আরামবাগ এলাকার বাসিন্দা উপজেলার দুঃখিয়ারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজের স্ত্রী এবং উপজেলার জয়কা সাতাশি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।

এলাকাবাসী জানায়, শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে বাসার বৈদ্যুতিক পাখার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই শিক্ষিকাকে ঝুলতে দেখে পরিবারের লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে কী কারণে ঘটনাটি ঘটেছে প্রাথমিকভাবে সেটি জানা যায়নি।

(ঢাকাটাইমস/১৪মে/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4