‘শুভাকাঙ্ক্ষী’ অক্ষয়কে এক হাত নিলেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ মে ২০২২, ১৩:৩৫
অ- অ+

বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমারের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। সম্প্রতি অজয় দেবগণ এবং শাহরুখ খানের সঙ্গে তাল মিলিয়ে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনে অভিনয় করে কটাক্ষের মুখে পড়তে হয় তাকে। পাশাপাশি অক্ষয়ের ‘বচ্চন পাণ্ডে’ ছবিটির বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে।

তারই মাঝে অভিনেতাকে এক হাত নিলে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী? অক্ষয়কে সরাসরি দু’মুখো বলে কটাক্ষ করেছেন বিবেক। এই দুজনেই পদ্ম শিবির তথা ভারতের ক্ষমতাসীন দল বিজেপির কাছের লোক হিসেবে পরিচিত। তবুও কেন অক্ষয়ের দিকে কাদা ছুড়লেন বিবেক?

কিছু দিন আগে ভোপালে এক অনুষ্ঠানে যোগ দেন অক্ষয়। সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়, বিবেকের ‘দ্য কাশ্মীর ফাইলস’ তার কেমন লেগেছে। উত্তরে অক্ষয় জানান, ছবিটি তার খুবই ভালো লেগেছে। এই ছবিটি এতটাই ভালো হয়েছে যে, একই সময়ে মুক্তি পাওয়ায় তার অভিনীত ‘বচ্চন পাণ্ডে’ বক্স অফিসে ডুবে গেছে।

নিজের ছবির প্রশংসা করা সত্ত্বেও অক্ষয়কে কড়া কথা শোনাতে ছাড়েননি বিবেক। তাকে অন্য এক অনুষ্ঠানে জিজ্ঞাসা করা হয়, ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে অক্ষয়ের প্রশংসা তার কেমন লেগেছে। জবাবে বিবেক বলেন, ‘অক্ষয় এই মন্তব্য করতে বাধ্য হয়েছেন। অক্ষয়ের জায়গায় অন্য কোনো অভিনেতাকে এই প্রশ্ন করা হলে একই জবাব দিত।’

বিবেক আরও মন্তব্য করেন, ভোপালে শতাধিক দর্শকের সামনে অক্ষয়কে এই প্রশ্ন করা হয়েছে। তাই যে কেউই সেখানে উপস্থিত থাকলে তিনিও পিঠ বাঁচিয়ে এই ধরনের উত্তরই দিতেন।

বিবেকের দাবি, বলিউডে কেউ মুখের উপর প্রশংসা করেন না। শুধু বিভিন্ন অনুষ্ঠানে দর্শকদের তালি এবং প্রশংসা কুড়াতেই এ ধরনের প্রশংসা করা হয়। অক্ষয়ের মন্তব্যকে ‘মিথ্যা প্রশংসা’ বলে কটাক্ষও করেন বিবেক।

(ঢাকাটাইমস/১৪ মে/এএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বান্দরবানে তুমব্রু সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ
যানজট নিরসনে বৃত্তাকার সড়কের নির্মাণকাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
World Teachers Day and the Hope for Universal Quality Education
মদিনায় ড্রোন হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা