ইসলামী ব্যাংক ও জেপি মরগান চেজ ব্যাংকের দ্বিপাক্ষিক সভা

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ মে ২০২২, ১৮:০৬
অ- অ+

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং জেপি মরগান চেজ ব্যাংকের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসায়িক বৈঠক সম্প্রতি ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা, জেপি মরগান চেজ ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও বাহরাইনের সিনিয়র কান্ট্রি অফিসার আলী মুসা এবং জেপি মরগান চেজ ব্যাংকের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ম্যানেজিং ডাইরেক্টর ও আর্থিক প্রতিষ্ঠান গ্রুপের প্রধান ক্রিস্টিন জাং ট্যানের সাথে মতবিনিময় করেন।

ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতাহ উদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাবিবুর রহমান এবং জেপি মরগান চেজ ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর ও ফাইনান্সিয়াল ইনস্টিটিউশনস বাংলাদেশ-এর প্রধান সাজ্জাদ আনাম সভায় উপস্থিত ছিলেন।

পারস্পরিক ব্যবসায়িক স্বার্থের জন্য উভয় পক্ষই ব্লকচেইন, পেমেন্ট উদ্ভাবন, ইএসজি এবং ট্রেড ফাইন্যান্স সম্ভাবনার ক্ষেত্রে একসাথে কাজ করতে সম্মত হয়েছে।

এ উপলক্ষ্যে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা জেপি মরগান চেজ ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও বাহরাইনের সিনিয়র কান্ট্রি অফিসার আলী মুসার হাতে ক্রেস্ট প্রদান করেন। - বিজ্ঞপ্তি

(ঢাকাটাইমস/১৮মে/এসকেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুরান ঢাকার কেন্দ্রীয় কারা ক্যাম্পাসে মেডিকেল সেন্টার ও প্যাথলজিক্যাল ইউনিট উদ্বোধন
সব সরকারি দপ্তরের জন্য জরুরি নির্দেশনা
অতিরিক্ত বিল নিয়ে কিছু গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে: বিদ্যুৎ বিভাগ
ঈশ্বরদীতে ‘পাবনা দই ঘর’-এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা