রাজশাহীতে পুলিশ বক্সের উদ্বোধন করলেন পুলিশ কমিশনার

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০২২, ১২:৪৮| আপডেট : ২৩ মে ২০২২, ১২:৫৭
অ- অ+

রাজশাহীতে লক্ষীপুর ও কাশিয়াডাঙ্গা ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করা হয়েছে। রবিবার পুলিশ বক্স দুটির উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

উদ্বোধন শেষে পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মহানগরবাসীকে ট্রাফিক সেবার মান বৃদ্ধি করতে শহরের দুটি পয়েন্টে এই পুলিশ বক্সের উদ্বোধন করা হলো। এই বক্সে সবসময় পুলিশ সদস্যরা দায়িত্বে থাকবেন, ফলে শহরের নিরাপত্তা আরো জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় অন্যান্যদের মধ্যে আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মজিদ আলী, বোয়ালিয়া জোনের উপ-পুলিশ কমিশনার সাজিদ হোসেন, ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার অর্নিবান চাকমা, মতিহার জোনের উপ-পুলিশ কমিশনার মনিরুল ইসলামসহ আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৩মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক প্রশাসকের হিসাব নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিল ডিএনসিসি
পদত্যাগ করলেন গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহ
ইরানের তাণ্ডব, দফায় দফায় বিস্ফোরণে কাঁপলো আবুধাবি
আড়ম্বরহীন জন্মদিন চান বিদিশা এরশাদ, জুম্মার নামাজে ছেলের দোয়াই সবচেয়ে বড় উপহার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা