ঈশ্বরদীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, পাবনা
  প্রকাশিত : ২৩ জুন ২০২২, ২১:১৩
অ- অ+

পাবনার ঈশ্বরদীতে লিচু গাছে ঝুলন্ত অবস্থায় রাশেদুল ইসলাম (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত রাশেদুল উপজেলার সাহাপুর ইউনিয়নের বাঁশেরবাদা চর আওতাপাড়া গ্রামের মঙ্গল প্রামানিকের ছেলে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,(ওসি) অরবিন্দ সরকার জানান,স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে গাছে ঝুলন্ত রাশেদুলের মরদেহ উদ্ধার করেন। সুরতহাল করা হলে তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পারিবারিক কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/২৩জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারও আগুন
গণতন্ত্র ধ্বংসের গভীর চক্রান্ত চলছে: ফখরুল
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
ভারতকে সীমান্তে ‘পুশইন’ বন্ধ করতে হবে, বিদ্যুতের দাম দুই বছর না বাড়ানোর আহ্বান সাইফুল হকের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা