পদ্মা সেতুর উদ্বোধন: ২৮ বিমানের মনোজ্ঞ ফ্লাইপাস্ট

জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ জুন ২০২২, ১৮:৩৪
অ- অ+

পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে মনোজ্ঞ ফ্লাইপাস্ট করেছে বিমান বাহিনী। এতে ২৮টি বিমান অংশগ্রহণ করে। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ফ্লাইপাস্ট উপভোগ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান ঘিরে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান-এর নির্দেশক্রমে এক বর্ণিল ও মনোজ্ঞ ফ্লাইপাস্টের আয়োজন করা হয়।

গ্রুপ ক্যাপ্টেন মো. মনিরুজ্জামান হাওলাদারের নেতৃত্বে বিমান বাহিনীর যুদ্ধবিমান, পরিবহন বিমান ও হেলিকপ্টার সহ মোট ২৮ টি বিমান এই ফ্লাইপাস্টে অংশগ্রহণ করে।ফ্লাইপাস্টে মিগ-২৯ ও এফ-৭ সিরিজের যুদ্ধবিমান, সি-১৩০জে ও এল-৪১০ পরিবহণ বিমান, এবং গ্রোব-১২০ টিপি প্রশিক্ষণ বিমান বিভিন্ন ধরনের ফরমেশন উড্ডয়নের পাশাপাশি বর্ণিল ধোঁয়া ছেড়ে অনুষ্ঠানস্থল অতিক্রম করে।

পদ্মা সেতুর এই উদ্বোধনী অনুষ্ঠানকে মহিমান্বিত করতে জাতীয় পতাকা সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি, উদ্বোধনকৃত পদ্মাসেতু ও 'জয় বাংলা' ব্যানার নিয়ে এগিয়ে যায় ৫ টি এমআই-১৭ হেলিকপ্টার।

এছাড়াও একটি বেল-২১২ হেলিকপ্টার থেকে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের জন্য লিফলেট বিতরণ করা হয়। সবশেষে, অনুষ্ঠানের আবহের সঙ্গে সামঞ্জস্য রেখে ৭টি কে-৮ডব্লিউ এবং ১টি মিগ-২৯ বিমান এক মনোমুগ্ধকর অ্যারোবেটিক প্রদর্শনীর মাধ্যমে ফ্লাইপাস্ট সমাপ্ত হয়।

(ঢাকাটাইমস/২৫জুন/এসএস/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4