সাভারে শিক্ষক হত্যার প্রধান আসামি জিতু গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জুন ২০২২, ১৯:৫৬| আপডেট : ২৯ জুন ২০২২, ২০:০৩
অ- অ+

সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারকে স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি আশরাফুল আহসান জিতুকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাকে গ্রেপ্তার করা হয় গাজীপুরের শ্রীপুর থেকে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হিসেবে কমান্ডার খন্দকার আল মঈন বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

উৎপল কুমার আশুলিয়ার হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। আর জিতু প্রতিষ্ঠানের দশম শ্রেণীর ছাত্র। গেল শনিবার ক্রিকেট স্টাম্প দিয়ে শিক্ষক উৎপল কুমারকে বেধড়ক পেটানো হয়। সোমবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পরদিন রবিবার আশুলিয়া থানায় জিতুকে প্রধান ও আরও কয়েকজনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা করেন উৎপলের ভাই অসীম কুমার সরকার।

এদিকে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার একটি ভাড়া বাসা থেকে জিতুর বাবা উজ্জ্বলকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। বুধবার তাকে পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

(ঢাকাটাইমস/২৯জুন/এআর/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাইফউদ্দিনের ঝড়ে জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
অপপ্রচারের অভিযোগে আনসারের প্রতিবাদ, দায়িত্ব পালনে আপসহীন থাকার দাবি
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড বাপ্পিসহ গ্রেপ্তার ২
পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় না, এটা কি আন্দোলনের বিষয় হলো!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা