পরিবেশ ও বনমন্ত্রীর জামাতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২২, ১৯:৩২
অ- অ+

নির্বাচনী সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন আহমেদের জামাতা গোলাম রসুল চৌধুরী রাহেলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৫-এর হাকিম ঝুমুর সরকার এ আদেশ দেন।

এদিন দুপুর সাড়ে ১২টার দিকে রাহেল চৌধুরীর জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরে দুপুর সোয়া ১টার দিকে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণে জানা যায়, হবিগঞ্জের নবীগঞ্জ পৌর নির্বাচনের দুই দিন আগে ২০২১ সালের ১৫ জানুয়ারি রাহেল চৌধুরী আওয়ামী লীগের মেয়র প্রার্থী ছিলেন। ওই নির্বাচনে বিএনপি প্রার্থী ছাবির আহমেদ চৌধুরীর লোকজনের ওপর হামলা হয়। এ সময় ছাবির আহমেদ চৌধুরীর চাচাতো ভাই শফিক আহমেদ চৌধুরীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন রাহেল চৌধুরী। পরে তাকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়। দীর্ঘ চিকিৎসার পর তিনি সুস্থ হন।

এ ঘটনায় একটি মামলা হলেও পুলিশ আসামিকে গ্রেপ্তার করেনি। পরে পিবিআই মামলার তদন্ত করে ২০২২ সালের ৩০ মার্চ চার্জশিট দেয়। চার্জশিট আদালতে গৃহিত হওয়ার পর আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়।

(ঢাকাটাইমস/০৪জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিশু হাসপাতালের কক্ষে চিকিৎসককে ধূমপান করতে দেখে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, বরখাস্তের নির্দেশ
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১, মামলা ৪০
ডেঙ্গু নির্মূলে পরিচ্ছন্নতা অভিযানে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর