চাঁপাইনবাবগঞ্জে পশুবাহী ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জুলাই ২০২২, ১৮:৫৮
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জে কোরবানির পশু বহনের জন্য ক্যাটল স্পেশাল ট্রেনের উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকাল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোস্তাফিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা ভ্যাটেরিনারি অফিসার ডাক্তার কবির উদ্দীন, পশ্চিমাঞ্চলীয় রেলওয়ে সহকারী বাণিজ্য কর্মকর্তা নুরুল আলম, চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার শহিদুল আলম, সহকারী স্টেশন মাস্টার ওবায়দুল্লাহসহ অন্য কর্মকর্তারা।

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার ওবায়দুল্লাহ জানান, আজ (বুধবার) প্রথম দিন ১৮টি গরু ও ৪টি ছাগল নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। প্রতিটি গরুর ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৯১ টাকা ৫০ পয়সা ও প্রতিটি ছাগলের ভাড়া ২৯৬ টাকা। আগামি ৮ জুলাই পর্যন্ত ট্রেনটি চলবে। ট্রেনটি প্রতিদিন বিকাল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে গিয়ে রাতে ঢাকার তেজগাঁও স্টেশনে পৌঁছাবে। ট্রেনটি প্রতিদিন ভোর ৫ টায় তেজগাঁও রেল স্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে আসবে।

করোনাকালে ২০২১ সালের ১৭ জুলাই কোরবানির পশু সহজে ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য স্বল্পমূল্যে পশু পরিবহনে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা (তেজগাঁও) রুটে ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিস চালু করা হয়।

(ঢাকাটাইমস/৬জুলাই/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4