ইউটিউবার হচ্ছেন শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ জুলাই ২০২২, ১৮:৫৮
অ- অ+

রাজনীতির পাশাপাশি ইউটিউবিং করার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। মানুষকে আরও বেশি সেবা প্রদানের জন্য তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার সন্ধ্যায় জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের পরিচিতি সভায় অংশ নিয়ে তিনি বলেন, আমার কোনো ফেসবুক ছিল না। কিন্তু আমি আমার ছেলের সহযোগিতা চেয়েছি। এখন আমি ফেসবুক, ইউটিউবিং করব। এজন্য মহল্লায় মহল্লায় ঘুরে বেড়াব। কারণ মানুষ ফেসবুক, ইউটিউব ব্যাপকভাবে ব্যবহার করে। এ থেকে দূরে থাকার কোনো উপায় নেই।

অন্যায়ের বিরুদ্ধে নিজের সাহকিতার কথা তুলে ধরে শামীম ওসমান বলেন,

মহল্লার প্রতিটি বাড়িতে গিয়ে বলবো কে খারাপ কাজ করে তার বিরুদ্ধে আমার কাছে গোপনে তথ্য দেবেন। এ কাজে যদি আমার সঙ্গে কেউ না থাকে তাহলে আমি একাই এ কাজে নেমে পড়ব।

শামীম ওসমান বলেন, খুব কঠিন সময় আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝতে পেরে আগে থেকেই পরিকল্পনা অনুযায়ী দেশকে পরিচালিত করছেন। মা-বাবা, আত্মীয়-স্বজন হারিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশে দুধ ঢালছেন। কিন্তু কিছু লোক আমাদেরই ছত্রছায়ায় চুন ঢালছেন। সুতরাং তাদেরকে প্রতিহত করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

(ঢাকাটাইমস/২৮জুলাই/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
থার্ড টার্মিনালে পিকআপ দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪
৩ মিনিটে স্বাস্থ্যমন্ত্রীকে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
সামনে ৫ দিনের সরকারি ছুটি, তবে সুখবরের সঙ্গে দুঃসংবাদও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা