বহু নারীর স্বপ্ন শাহরুখ খান, স্ত্রী গৌরী কি নিরাপত্তাহীনতায় ভোগেন?

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ আগস্ট ২০২২, ১৩:২৩| আপডেট : ২৯ আগস্ট ২০২২, ১৩:২৯
অ- অ+

বলিউড একাধিক তকমা জুড়ে দিয়েছে সুপারস্টার শাহরুখ খানের নামের সঙ্গে। তার মধ্যে একটি ‘কিং অব রোমান্স’। এই নায়কের পর্দার রসায়নে অর্থাৎ নায়িকাদের সঙ্গে তার রোমান্সে ফিদা অসংখ্য ভক্ত। অবশ্যই তাদের একটা বড় অংশ নারী। বাস্তবেও শাহরুখের আচরণ এবং ব্যক্তিত্ব ঝড় তোলে বহু নারীর মনে। কিং খানকে স্বপ্নের পুরুষ হিসেবে দেখেন তারা।

শুধু ভক্তই নন, শাহরুখ খানের সঙ্গে কাজ করেছেন এমন অনেক অভিনেত্রীও কিং খানে মুগ্ধ। এতে কি নিরাপত্তাহীনতায় ভোগেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান? স্বামীকে হারানোর ভয় কতটা পেয়ে বসে তাকে? ২০০৫ সালে পরিচালক ও প্রযোজক করণ জোহর তার ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে ডেকে নিয়ে এমন প্রশ্নই করেছিলেন গৌরীকে।

গৌরীর কাছে করণের প্রশ্ন ছিল, ‘শাহরুখ খান প্রতিদিন সুন্দরী নারীদের সঙ্গে দেখা করেন, তাদের সঙ্গে শুটিং করেন, তাদের সঙ্গে ফিচার ফিল্ম তৈরি করেন। এছাড়া তার অসংখ্য নারী ভক্ত। গৌরী কি স্বামীকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন?’

জবাবে কী বলেছিলেন শাহরুখ-পত্নী? করণের মুখে প্রশ্নটা শুনে কিছুটা বিরক্ত হয়েছিলেন পেশায় ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খান। বলেছিলেন, ‘কেউ আমাকে এই প্রশ্নটা করলে বিরক্ত হই। আমি প্রতিদিন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, ও (শাহরুখ খান) যদি অন্য কারও সঙ্গে থাকতে চায়, তাহলে সৃষ্টিকর্তাও যেন আমাকে অন্য কাউকে খুঁজে দেন।’

শাহরুখ খানকে সুদর্শন উল্লেখ করে গৌরী বলেন, ‘ও সুদর্শন এটা সত্যি। তবে ও যদি অন্য কারও সঙ্গে থাকতে চায়, তাহলে আমি ওর সঙ্গে থাকতে চাই না। আমি বলব, ঠিক আছে, দারুণ! আমাকেও অন্য কারও সঙ্গে থাকতে দাও।’

তিন দশক ধরে সংসার করছেন শাহরুখ খান ও গৌরী খান। বলিউডের অন্যতম সুখী দম্পতি হিসেবে বিবেচনা করা হয় তাদের। জনপ্রিয় এ জুটির তিন সন্তান। দুই ছেলে আরিয়ান খান ও আব্রাম খান এবং একমাত্র মেয়ে সুহানা খান।

২০১১ সালের দিকে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে শাহরুখ খানের সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল। সে বছর ‘ডন ২’ ছবিতে তারা একসঙ্গে কাজ করেন। এও শোনা গিয়েছিল, শাহরুখ-প্রিয়াঙ্কা গোপনে বিয়েও সেরে ফেলেছেন। কিন্তু কোনো গুঞ্জনই চিড় ধরাতে পারেনি শাহরুখ-গৌরীর দাম্পত্যে। কারণ, শাহরুখ-প্রিয়াঙ্কাকে নিয়ে ওঠা গুঞ্জনের কোনো সত্যতা তখন বা আজও মেলেনি।

বলিউডে প্রচলিত শাহরুখ-গৌরীর প্রেমকাহিনি থেকে জানা যায়, কিং খান যখন দিল্লি থেকে অভিনেতা হওয়ার অভিপ্রায় নিয়ে মুম্বাই আসেন, তখন খুবই মানবেতর জীবনযাপন করতেন বর্তমান বিশ্বের অন্যতম ধনি এই অভিনেতা। তার পকেটে টাকা থাকতো না। তবে গৌরীর সঙ্গে পরিচয় এবং সম্পর্কের পর আর কোনো কিছু নিয়েই চিন্তা করতে হয়নি শাহরুখ খানকে। প্রেমিকা গৌরীই নাকি শাহরুখের সব খরচ চালাতেন।

১৯৯১ সালে গৌরী যখন শাহরুখ খানকে বিয়ে করেন, তখনও তিনি অভিনেতা হওয়ার জন্য সংগ্রাম করছেন। গৌরীকে বিয়ের পরই পাল্টে যায় শাহরুখের জীবন। তাই আকাশছোঁয়া খ্যাতি আর অর্থবিত্ত গড়লেও দুঃসময়ে পাশে থাকা প্রেমিকা পরবর্তীতে স্ত্রী হওয়া গৌরীকে সবসময় উপযুক্ত সম্মানই দিয়ে আসছেন কিং খান। সবখানে স্ত্রীর প্রশংসাও করেন।

(ঢাকাটাইমস/২৯আগস্ট/এএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যু
গাইবান্ধায় দুই মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৩১
যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য সুখবর, উঠল ভিসার স্থগিতাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা