যুদ্ধবিরতির ঘোষণা আর্মেনিয়ার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৪:৪১
অ- অ+

আজারবাইজানের সঙ্গে সংঘর্ষে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে আর্মেনিয়া।

আল-জাজিরা জানায়, স্থানীয় সময় বুধবার সন্ধ্যা আটটা থেকে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আর্মেনিয়া। যদিও আজারবাইজানের পক্ষ থেকে এখনও যুদ্ধবিরতির সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়নি।

গত কয়েক দিন ধরে নাগারনো-কারাবাখ অঞ্চলে উভয় পক্ষের সেনাদের মধ্যে সংঘর্ষে প্রায় ১৫০ সেনা প্রাণ হারায়।

এর আগে ২০২০ সালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে প্রায় সাড়ে ছয় হাজার মানুষ নিহত হন। পরে ৯ নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু সেই যুদ্ধবিরতি ভেঙেই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

এবারও রাশিয়ার মধ্যস্থতায় উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আর সংঘর্ষ শুরুর পর কোনো পক্ষই শুরুতে হামলার দায় স্বীকার করেনি। আজারবাইজান আর্মেনিয়ার দিকে আঙুল তুললেও তা মানতে নারাজ আর্মেনিয়ার প্রধানমন্ত্রী।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিএমপির সাবেক যুগ্ম কমিশনারসহ দুই পুলিশ কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
 ফিলিস্তিনির পশ্চিম তীরে ইসরায়েলিদের হামলা, বাড়িঘর ও গাড়িতে আগুন
সব মজা শুধু ছেলেরাই নেবে কেন?