ব্যারিস্টার সুমনের খেলা দেখতে এসে চাল ভেঙে যুবকের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২২, ২১:১২
অ- অ+

জয়পুরহাটের পাঁচবিবিতে ফুটবল খেলা দেখতে এসে টিনশেট ঘর ধসে খোরশেদ আলম (২২) নামে এক যুবক মারা গেছেন। এ ঘটনায় আহত হন অন্তত ১০ জন। আহতদের মধ্যে তিনজনকে জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত যুবক জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার রামাপুর গ্রামের খলিল হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকালে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সঙ্গে পাঁচবিবির রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতির ফুটবল খেলার আয়োজন করা হয়ে পাঁচবিবির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে। খেলার আয়োজন করে রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতি। খেলায় হাজার হাজার ফুটবলপ্রেমীদের উপচেপড়া ভিড় ছিল। এসময় স্টেডিয়ামের পাশের একটি টিনশেটের ঘরের চালার উপর উঠে খেলা দেখছিলেন অনেক দর্শক। হঠাৎ করেই টিনশেট ভেঙে পড়ে একজন নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ১০ জন।

রাতে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব একজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ, আকাশছোঁয়া টিকিটের দাম
কাশিমপুর কারাগারের নিরাপত্তা ভেঙে পালিয়ে গেছে নারী বন্দি, থানায় মামলা
ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা