কমিটি বিলুপ্তির পর কন্যা সন্তানকে প্রকাশ্যে আনলেন কুবি ছাত্রলীগের সাবেক সভাপতি

কুবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মার্চ ২০২৩, ২০:০১
অ- অ+

পাঁচ বছর পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি সোমবার বিলুপ্তি হওয়ার পর প্রথমবারের মতো সাবেক শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ তার কন্যা সন্তানকে জনসম্মুখে আনলেন।

মঙ্গলবার প্রায় দুই বছর বয়সী কন্যা ইসরাত জাহান ইভাকে সাথে নিয়ে একটি ছবি তার ফেসবুক প্রোফাইলে দেন। ক্যাপশনে লিখেন 'আমার মা, আমার সকল চিন্তা মুক্তির ও সুখে রাখার একমাত্র ঔষধ।'

খবর নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৯ম আবর্তনের শিক্ষার্থী আইভি রহমানের সাথে সাবেক এই নেতা ২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর ২০২১ সালে তার একমাত্র কন্যা সন্তান ইসরাত জাহান ইভার জন্ম হয়।

এতদিন পর কেন মেয়েকে প্রকাশ্যে আনলেন জিজ্ঞাসা করলে সাবেক শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ জানান, এতদিন সাংগঠনিকভাবে ছাত্রলীগের দায়িত্বে ছিলাম এবং বিবাহিত কেউ ছাত্রলীগের সদস্য হবে- এটা সাংগঠনিক নীতিমালা বহির্ভূত। তাই আমি তখন এ বিষয় সামনে আনলে সমালোচনা কিংবা রাজনৈতিক বিরূপ একটা পরিস্থিতি হতে পারত, তাই আমার বিয়ে কিংবা মেয়ের বিষয়টি প্রকাশ্যে আনিনি। এখন যেহেতু আমি সাংগঠনিকভাবে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত নই, তাই নিজের বিয়ে এবং কন্যা সন্তানকে সকলের সম্মুখে আনতেও কোন সমস্যা নেই।

উল্লেখ্য, ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ইলিয়াস হোসেন সবুজকে সভাপতি করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কমিটি গঠন করা হয়। পরবর্তীতে কমিটির মেয়াদ শেষ হলেও কমিটি বহাল থাকে ২০২৩ সালের ৫ মার্চ পর্যন্ত। তবে ৬ মার্চ কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটি থেকে কুবি শাখা ছাত্রলীগের এই কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়।

(ঢাকাটাইমস/০৭মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনী দায়িত্বে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ হাইওয়ে পুলিশ প্রধানের
ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিব
ডোপ টেস্টের খরচ মেটাতে পুলিশের নাভিশ্বাস 
জামালপুরে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার