রাজধানীতে প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক চার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুন ২০২৩, ২২:০১
অ- অ+

রাজধানীর উত্তরা এবং কাফরুল এলাকা থেকে প্রতারণা মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত চারজন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ফজলু মিয়া, হেলাল মিয়া, মো. আকতার এবং মির্জা মোহাম্মদ জিকু। রবিবার দিবাগত রাতে আলাদা দুইটি অভিযানে তাদের গ্রেপ্তার করে র‌্যাব। সোমবার দুপুরে র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেন।

র‌্যাবের একটি সূত্র জানায়, রবিবার আলাদা দুইটি অভিযানে রাজধানীর উত্তরা এবং কাফরুল এলাকা থেকে মো. ফজলু মিয়া, হেলাল মিয়া, মো. আকতার এবং মির্জা মোহাম্মদ জিকু নামের চারজন প্রতরাণা মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র‌্যাব-৩ এর অধিনায়ক জানান, গ্রেপ্তারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের অপরাধ স্বীকার করেছেন। তাদের সকলের নামে বিভিন্ন থানায় প্রতারণা মামলা রয়েছে। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা প্রদানের রায় ঘোষনা করেন। তাদের নামে মামলা হওয়ার পর থেকেই তারা রাজধানীর বিভিন্ন এলাকায় জায়গা পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

গ্রেপ্তারকৃত মো. ফজলু মিয়া নেত্রকোনার জেলার সদর থানার কাঠালী গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে, হেলাল মিয়া একই থানার পশ্চিম কাঠালী গ্রামের আবু তাহেরের ছেলে মো. আকতার কুমিল্লা জেলার সুন্দরগঞ্জ থানার প্রিডড়িয়া গ্রামের সুন্দর আলী সরদারের ছেলে এবং মির্জা মোহাম্মদ জিকু মাগুড়া জেলার সদর থানার বিরইল পলিটা গ্রামের মির্জা সামসুর রহমানের ছেলে।

(ঢাকাটাইমস/০৪জুন/এএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির আলোচনা সভায় তারেক রহমান
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
ফরিদপুর নির্বাচন অফিসে দালাল সন্দেহে এক ব্যক্তি আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা