জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাঁচতে গাছ লাগান, দেশবাসীকে প্রধানমন্ত্রীর আহ্বান

নিজস্ব প্রতি‌বেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জুন ২০২৩, ১৪:০৭| আপডেট : ০৫ জুন ২০২৩, ১৬:২৬
অ- অ+

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বাংলাদেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি প্রত্যেক দেশবাসীকে তিনটি গাছ লাগাতে অনুরোধ করেন। সম্ভব না হলে অন্তত একটি গাছ লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।’

বিশ্ব পরিবেশ দিবসে তার সরকারি বাসভবন গণভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণকালে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বাংলাদেশের পরিবেশ রক্ষার জন্য সবাইকে অনুরোধ করতে চাই, কারণ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে আমাদের দেশকে রক্ষা করা আমাদের কর্তব্য।’

পরিবেশ মেলা-২০২৩, জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলা-২০২৩ এর উদ্বোধনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তিনটি চারা রোপণ করেন।

গণভবনে লাগানো চালতা গাছে ফল ধরার আগে প্রধানমন্ত্রীর হাতে তোলা চালতা ফুলের ছবি মোবাইলে দেখান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘যেহেতু আজ বিশ্ব পরিবেশ দিবস, আমি গাছ লাগিয়েছি। আমি আশা করি বাংলাদেশের সবাই (জনগণ) এটি অনুসরণ করবে।’

বাংলাদেশ যাতে আরও সুন্দর, সবুজ ও উন্নত হয় সেজন্য সরকার ব্যাপক হারে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমি চাই জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যেন কোনো ক্ষতির সম্মুখীন না হয়। তাই সবাইকে গাছ লাগাতে বলি।’

বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে ফলমূল, শাকসবজি এবং অন্যান্য উৎপাদনের জন্য প্রতিটি স্থানে গাছ লাগাতে এবং প্রতিটি এলাকাকে উৎপাদনের আওতায় আনতে প্রধানমন্ত্রী জনগণকে আহ্বান জানান।

আরও পড়ুন>> আ.লীগ সরকার বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে: প্রধানমন্ত্রী

বিশ্বব্যাপী উচ্চ মূল্যস্ফীতির কারণে অনেক উন্নত দেশও হিমশিম খাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের জনগণকে সংকট থেকে রক্ষা করতে সরকারের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে।

’তিনি আরও বলেন, ‘আমি প্রত্যেক দেশবাসীকে তিনটি গাছ লাগাতে অনুরোধ করতে চাই এবং যদি সম্ভব না হয় তবে অন্তত একটি গাছ লাগান।’

তিনি শিক্ষার্থীদের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে গাছ লাগাতে বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ ১৯৮৫ সালে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করে, ১৯৮৪ সালে সিদ্ধান্ত গ্রহণ করে এবং বাংলাদেশ কৃষক লীগকে কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়।

’তিনি আ.লীগের প্রত্যেক নেতাকর্মীকে অন্তত তিনটি কাঠ, ফল ও ভেষজ চারা রোপণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান।

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, তার দল বিগত বছরের মতো এবারও আষাঢ় মাসের প্রথম দিনে বৃক্ষরোপণ অভিযান শুরু করবে।

আইনমন্ত্রী আনিসুল হক, পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন, পরিবেশ উপমন্ত্রী হাবিবুন নাহার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন ও পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৫জুন/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4