যশোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী নিহত

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ জুন ২০২৩, ২৩:৩৪
অ- অ+
যশোরে জসীম উদ্দীন (২৮) নামে এক মাছ ব্যবসায়ী দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে শহরের কোল্ড স্টোরের পেছনে এ ঘটনা ঘটে। নিহতের লাশ এখন যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
নিহত জসীমউদ্দীন মণিরামপুর উপজেলার আকবা গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী, হাসপাতাল ও পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে ইজিবাইকে করে মণিরামপুর থেকে যশোরে আসছিলেন পথিমধ্যে বকচর কোল্ড স্টরের মোড়ে আসলে দুর্বৃত্তরা তার মাজায় ও পায়ে ছুরিকাঘাত করে। এরপর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম ঢাকা টাইমসকে বলেন, একজন ছুরিকাঘাতে মারা গেছে, এর বেশি কিছু জানা যায়নি। পুলিশ অভিযানে আছে।
(ঢাকাটাইমস/২৬জুন/এআর)
google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সৌদি আরবে রিয়াদের তেল স্থাপনায় হুথিদের হামলা
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২৭, মামলা ৫৪
নতুন পে-স্কেলের বেতন নির্ধারণ শুরু: অক্টোবরে বেতনের সঙ্গে মিলবে তিন মাসের বকেয়া
সুশাসন বনাম মব সংস্কৃতি: আইনের শাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রের করণীয়