আগারগাঁও-মতিঝিল অংশের মেট্রোরেল উদ্বোধন ২০ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ আগস্ট ২০২৩, ১২:৪৯| আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১৩:৩৫
অ- অ+
ওবায়দুল কাদের (ফাইল ফটো)

২০ অক্টোবর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওইদিন সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সমাবেশ করবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

রবিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, ২ সেপ্টেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত সাড়ে ১১ কিলোমিটার খুলে দেওয়া হবে। ২৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন উপলক্ষে টানেলের অপরপ্রান্তে আনোয়ারায় সুধী সমাবেশ হবে।’

এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ওবায়দুল কাদের আরও বলেন, ‘এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষে সেদিন পুরাতন বাণিজ্য মেলার মাঠে সুধী সমাবেশ হবে। এই সমাবেশ মহাসমাবেশে রূপ নেবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৬ সেপ্টেম্বর এমআরটি লাইন ৫ নর্দান রোডের নির্মাণ কাজের উদ্বোধন করা হবে। এ উপলক্ষে সাভারে সুধী সমাবেশ হবে।’

‘২০ অক্টোবর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করা হবে উল্লেখ করে ‍তিনি বলেন, ‘এদিন সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ হবে। আগামী নির্বাচন পর্যন্ত আমাদের বিভিন্ন সভা-সমাবেশ চলবে।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘২২ অক্টোবর তেজগাঁওয়ে নবনির্মিত সড়ক ভবন থেকে ১৪০টি সেতু, ১২টি ওভারপাস উদ্বোধন করা হবে। ভেহিক্যাল ইন্সপেক্টর সেন্টার উদ্বোধন করা হবে। এটিও উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

সংবাদ সম্মেলনে সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম নুরুল আমিন উল্লাহ নুরী, সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২০আগস্ট/জেএ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4