আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২৩, ১২:৫১| আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ১২:৫৫
অ- অ+

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি করা হয়েছে।

বুধবার রাতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরে এ কমিটি ঘোষণা করা হয়।

প্রফেসর ড. খন্দকার বজলুল হককে চেয়ারম্যান এবং আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনকে সদস্য সচিব করে এ উপ-কমিটি ঘোষণা করা হয়েছে।

এছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও অন্য সদস্যদের বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অন্যান্য সদস্য হলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন এমপি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রাণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম এমপি, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি, পানি সম্পদ মন্ত্রণালযয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি, শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি, ডা. মেজর জেনারেল (অব) আব্দুস সালাম এমপি, মমতাজ বেগম এমপি, জাফর আলম এমপি, নাহিম রাজ্জাক এমপি, সাবেক ছাত্রলীগ ও উপকমিটির নেতাদের এই কমিটি অন্তর্ভুক্ত করা হয়েছে।

ঢাকাটাইমস/৫অক্টোবর/জেএ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4