আসছে মেহেদী হাসানের ‘শেষ বাজি’, অপেক্ষা এক সপ্তাহের

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৪, ১১:০৩| আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ১১:৫৮
অ- অ+

মানুষের জীবনে জুয়া খেলার প্রভাবকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিনেমার কাহিনি। নাম ‘শেষ বাজি’। থ্রিলার গল্পের এ সিনেমা নির্মাণ করেছেন নির্মাতা মেহেদী হাসান। আগামী ১৯ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘শেষ বাজি’। অপেক্ষা আর মাত্র এক সপ্তাহের।

এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক সাইমন সাদিক। তার বিপরীতে আছেন চিত্রনায়িকা শিরিন শিলা।

নিজের সিনেমা নিয়ে নির্মাতা মেহেদী হাসান বলেন, ‘পোস্টার দেখেই ‘শেষ বাজি’র প্রশংসা করেছিলেন দর্শক। আশা করি প্রথম পোস্টারের মতো সিনেমাটিও সবাই ভালোভাবে গ্রহণ করবেন। আমরা এখানে ভালো একটি গল্প বলতে চেয়েছি, একটি সামাজিক বার্তা দিতে চেয়েছি। দর্শক সিনেমাটি গ্রহণ করলেই আমাদের কষ্ট স্বার্থক।’

চিত্রনায়ক সাইমন বলেন, ‘শেষ বাজি’ নিয়ে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম। লিখেছিলাম, আমার সবচেয়ে কম সময়ের এবং সেন্সর বোর্ডে সবচেয়ে বেশি প্রশংসা পাওয়া সিনেমার ছাড়পত্র এটা। সত্যিই তাই। এ কারণে এক্সাইটমেন্টের কোনো কমতি নেই আমার। জানুয়ারির ১৯ তারিখ মুক্তি পাচ্ছে ‘শেষ বাজি’। আশা করি, দর্শক হল থেকে মুগ্ধতা নিয়ে বের হবেন।’

সিনেমার গল্প নিয়ে সাইমন বলেন, ‘গল্পটাই এই সিনেমার মূল আকর্ষণ। গল্পে নির্দিষ্ট কোনো নায়ক-নায়িকা নেই। সব চরিত্রই গুরুত্বপূর্ণ। যেমনটা দর্শক এখন দেখতে চায়। গতানুগতিক প্রেমের বাইরের একটা গল্প। প্রেমের কোনো সংলাপও নেই। এমনকি কোনো ফাইটিং দৃশ্যও নেই। কিন্তু টান টান উত্তেজনা আছে, দর্শক ধরে রাখার শক্তি আছে গল্পে। এতে আমি একজন জুয়াড়ি। তবে কেন আমি জুয়াড়ি হলাম, তা নিয়ে একটি গল্প আছে।’

‘শেষ বাজি’ প্রযোজনা করেছেন সৈয়দ মোহাম্মদ সোহেল। গত জুনে ঢাকা ও রাজশাহীর বিভিন্ন লোকেশনে হয়েছে সিনেমার শুটিং। এর বিভিন্ন চরিত্রে সায়মন-শিলা ছাড়াও অভিনয় করেছেন মাহমুদুল হাসান মিঠু, রাশেদ মামুন অপু ও সাবেরী আলম প্রমুখ।

(ঢাকাটাইমস/১২জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পানির উচ্চতা বৃদ্ধি, শনিবার খোলা হবে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
আগামী তিন দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর
একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালালেন প্রেমিকা
বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসা নিয়ম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা