শহীদ আবু সাইদ দিবস ও দ্বিতীয় প্রজাতন্ত্র দিবস ঘোষণা ছাত্রপক্ষের

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৯ আগস্ট ২০২৪, ২০:১৭
অ- অ+

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আত্মত্যাগ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বীরত্বগাঁথা স্মরণে ১৬ জুলাইকে শহীদ আবু সাইদ দিবস, ১৯ জুলাই কালো শুক্রবার ও ৫ আগস্টকে দ্বিতীয় প্রজাতন্ত্র দিবস হিসাবে ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রপক্ষ।

শুক্রবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেন ছাত্রপক্ষের কেন্দ্রীয় আহ্বায়ক মুহাম্মদ প্রিন্স। সদস্য সচিব আশরাফুল ইসলাম নির্ঝরের সঞ্চলনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব হাসিবুর রহমান খান, প্রচার সম্পাদক ফজলে এলাহী চৌধুরী, দপ্তর সম্পাদক আকিব হাসান।

মুহাম্মদ প্রিন্স বলেন বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারের পতন ঘটেছে বাংলাদেশের মানুষ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এদেশের ইতিহাস রয়েছে ছাত্ররা স্বীয় অধিকারের জন্য বারংবার রাজপথে নেমে আসে। সর্বশেষ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে সরকারের নিপীড়নের কারণে তা সরকার পতনের এক দফা আন্দোলনে রূপ নেয়। গত ১৬ই জুলাই রংপুরে শহীদ আবু সাইদের বুকে বিনা উসকানীতে পুলিশের গুলি ও ১৯ জুলাই থেকে সারাদেশে ছাত্র-জনতার ওপর ধারাবাহিক গণহত্যা চালানোয় ক্ষোভে ফেটে পড়ে জনগণ। এই আন্দোলন সফল করতে ছাত্র-ছাত্রীরা যে অকুতোভয় ভুমিকা রেখেছে, যেভাবে অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে, সাধারণ মানুষ যেভাবে আন্দোলনে শরিক হয়েছে, জীবন দিয়েছে তা অভাবনীয়। ছাত্রপক্ষ এই আন্দোলনের বীরশ্রেষ্ঠ শহীদ আবু সাঈদ, মুগ্ধসহ সব শহীদকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে।’

প্রিন্স আরও বলেন, ‘আজকে থেকে ৫৩ বছর পূর্বে বাংলাদেশ একবার স্বাধীন হয়েছিলো কিন্তু জনগন সেই স্বাধীনতার স্বাদ পায়নি। স্বাধীনতার ঘোষণাপত্রের তিন মূলনীতি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্র বিকশিত হওয়ার কাথা ছিলো। কিন্তু স্বাধীনতা-উত্তর সরকারগুলো দুর্নীতি বাংলাদেশেকে কাঙ্খিত গন্তব্য পৌঁছাতে দেয়নি। গত ৫ আগস্ট বাংলাদেশ রাষ্ট্রের মালিকানা তার নাগরিকদের হাতে গেছে। তাই এই দিনকে ছাত্রপক্ষ ‘‘দ্বিতীয় প্রজাতন্ত্র দিবস’’ হিসাবে ঘোষণা করছে।’

কেন্দ্রীয় সদস্য সচিব আশরাফুল ইসলাম নির্ঝর অন্তর্বর্তীকালীন নতুন সরকারকে স্বাগত জানিয়ে বলেন, ‘জনগন আপনাদের ওপরে আস্থা রেখেছে তাই এই ঘুণে ধরা রাষ্ট্র মেরামতে আপনাদের কার্যকর ভূমিকা রাখতে হবে। একইসাথে আগস্ট বিপ্লবে স্বৈরাচার কতৃক ছাত্র-জনতার ওপর সংগঠিত সকল গণহত্যার বিচার ও লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতির বদলে দ্রুত ছাত্র সংসদ কার্যকরের আহ্বান জানাচ্ছি। নতুন সরকারের কাছে জনগণের অনেক চাওয়া-পাওয়া রয়েছে সরকার তা পূরণে কার্যকর পদক্ষেপ নিবে বলে আশাবাদ ব্যক্ত করেন।’

এসময়ে আরও উপস্থিত ছিলেন সহকারী সদস্য সচিব সারাফ আনজুম বিভা, সহকারী সদস্য সচিব নিশাত রহমান খান, সহকারী অর্থ সম্পাদক তানজিনা জুই, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য রফিকুল ইসলাম, ইশরাত জাহান ইশা, জুবায়ের হাসিব, অর্পিরা শিরিন স্বর্ণা, রিদওয়ান তাহমিদ, হৃদয় আহমেদ সানী, আলিফ আব্দুল্লাহ, খালিদ হাসান, রাশেদুল ইসলাম প্রমুখ।

০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলন ও কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থাকা শিক্ষার্থীদের বেশ কয়েকজন মিলে এই সংগঠনের যাত্র শুরু করে গত বছরের ১৬ জুন।

(ঢাকাটাইমস/০৯আগস্ট/জেবি/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4