বুয়েট ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিম)-এর মধ্যে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে, যা উভয় প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক, পেশাগত ও গবেষণায় সহযোগিতা জোরদার করবে।
শনিবার (৩০ আগস্ট) বুয়েট ক্যাম্পাসে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন বিম-এর মহাপরিচালক ড. খন্দকার আজিজুল ইসলাম এবং বুয়েট-এর উপাচার্য প্রফেসর ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। এ সময় উভয় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এই সমঝোতাটি মূলত একাডেমিক শিক্ষা, প্রশিক্ষণ এবং উদ্ভাবন ক্ষেত্রে যৌথ উদ্যোগের পথ সুগম করবে। উভয় প্রতিষ্ঠান মিলে গবেষণা ও বিভিন্ন পেশাগত কর্মসূচি পরিচালনা করবে, যা দেশের উন্নয়নকে ত্বরান্বিত করবে।
বুয়েটের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— প্রো-উপাচার্য প্রফেসর ড. আব্দুল হাসিব চৌধুরী,
ডিরেক্টরেট অব স্টুডেন্টস’ ওয়েলফেয়ারের পরিচালক প্রফেসর ড. এ. কে. এম. মাসুদ, রেজিস্ট্রার প্রফেসর ড. এন. এম. গোলাম জাকারিয়া এবং ইনস্টিটিউট অব অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজির পরিচালক প্রফেসর ড. মোহিদুস সামাদ খান।
বিমের পক্ষ থেকে উপস্থিত ছিলেন— আইকিউএসি পরিচালক ড. মো. মামুনুর রশিদ এবং মার্কেটিং বিভাগের প্রধান ড. উত্তম কুমার দত্ত।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































