মনোনয়ন জমা দিতে বিলম্ব, ক্ষমা চেয়ে নির্বাচন কমিশনে হিরো আলমের আবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ জানুয়ারি ২০২৬, ১৩:১৫| আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ১৩:২০
অ- অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে মনোনয়নপত্র জমা দিতে নির্ধারিত সময় অতিক্রম হওয়ায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র গ্রহণ করেনি জেলা রিটার্নিং অফিসার। তাই এবার ক্ষমা চেয়ে তার মনোনয়নপত্রটি গ্রহণ করতে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে আবেদন করেছেন তিনি।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনে আবেদন করেন হিরো আলম।

আবেদনপত্রে তিনি জানান, গত ২৯ ডিসেম্বর তারিখে বগুড়ার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যান তিনি। তবে ওই দিন প্রচণ্ড ভিড়ের কারণে বিকেল ৫টার নির্ধারিত সময়ের মাত্র দুই মিনিট অতিক্রম হওয়ায় সহকারী রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র গ্রহণে অস্বীকৃতি জানান।

আবেদনে হিরো আলম উল্লেখ করেন, বিষয়টি ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং তিনি এর জন্য ক্ষমাপ্রার্থী।

তিনি নির্বাচন কমিশনের কাছে ন্যায়বিচারের স্বার্থে তার মনোনয়নপত্র গ্রহণের জন্য আদেশ দেওয়ার আবেদন জানান।

উল্লেখ্য, হিরো আলম এর আগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চারবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আম জনতার পার্টির প্রার্থী হিসেবে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার
ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা