খালেদা জিয়ার মৃত্যু: শোক বইয়ে স্বাক্ষর করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ জানুয়ারি ২০২৬, ১৯:৪৫
অ- অ+

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শোক বইতে স্বাক্ষর করেছেন।

বুধবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে রাখা শোক বইয়ে তিনি স্বাক্ষর করেন।

গত ৩০ ডিসেম্বর, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর শোক বইটি খোলা হয়। যার মাধ্যমে রাজনৈতিক নেতা, কূটনীতিক, দলীয় কর্মী ও জনসাধারণ তাদের শোক প্রকাশ করতে পারেন।

চীন, পাকিস্তান, ভারত এবং ইউরোপীয়দেশসহ বেশকয়েকটি দেশের রাষ্ট্রদূতরাও মঙ্গলবার সন্ধ্যায় গুলশান কার্যালয়ে শোক বইতে স্বাক্ষর করেছেন।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশের মানুষ শোক প্রকাশ করেছে এবং দেশ-বিদেশের নেতারাও শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন।

বুধবার মানিক মিয়া অ্যাভিনিউতে পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়, জানাজার নামাজে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, অন্যান্য উপদেষ্টাসহ লাখ-লাখ শোকাহত ব্যক্তি, গণ্যমান্য ব্যক্তি, দলীয় অনুসারী ও সাধারণ জনতা অংশগ্রহণ করেন।

জানাজার পর বেগম খালেদা জিয়াকে রাজধানীর জিয়া উদ্যানে তাঁর প্রয়াত স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। এসময় সামরিক বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্কুলছাত্র অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
গাইবান্ধায় নিজ বাড়িতে আইপিএস মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এসআই নিহত
শৈলকুপা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পলাশ, সম্পাদক শিহাব
নিষিদ্ধ আ.লীগ সমর্থকের বাড়িতে ভূরিভোজ, সেনবাগ থানার ওসি প্রত্যাহার