কোথায় কত নামল দেশের সর্বনিম্ন তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জানুয়ারি ২০২৬, ১২:০৬
অ- অ+

দেশের তাপমাত্রা নেমে এসেছে ১০-এর নিচে। আজ (২ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস।

টানা দ্বিতীয দিনের মতো আজ যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হলো। গতকাল বৃহস্পতিবার এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। এ দিন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, দেশের বেশ কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ বইছে। শৈত্যপ্রবাহের সঙ্গে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ঘন কুয়াশা পড়ছে। তীব্র শীতে খেটে খাওয়া ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষ অসহায় হয়ে পড়েছেন।

যশোর বিমানবাহিনীর আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, পৌষ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই যশোরে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়। বর্তমানে তা রূপ নিয়েছে মাঝারি শৈত্যপ্রবাহে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি এবং ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়।

গত শনিবার যশোরে তাপমাত্রা নেমে আসে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে, যা ছিল সেদিন দেশের সর্বনিম্ন। এর আগের দিন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। যদিও পরে তাপমাত্রা সামান্য বেড়েছে, তবে সূর্যের দেখা না মেলায় এবং ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা কমেনি।

(ঢাকাটাইমস/২জানুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণভোট না মানলে সরকারও মানা হবে না: জামায়াত আমির
৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
রোদে বের হলেই শরীরের রক্ত ঝরে, পানিতে কাটে ১০ বছরের আবু বকরের দিন
বাংলাদেশে উচ্চগতির রেল আনতে আগ্রহী চীন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা