কুমিল্লা-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জানুয়ারি ২০২৬, ২১:১৫
অ- অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের মনোনয়ন বাতিল হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন।

অসম্পূর্ণ হলফনামা এবং হলফনামায় প্রয়োজনীয় সব তথ্য উল্লেখ না থাকায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। হলফনামায় নাগরিক তথ্যের ঘর পূরণ করা হয়নি এবং প্রার্থী দ্বৈত নাগরিক কি না সে বিষয়টি স্পষ্ট করা হয়নি। এসব কারণে তার মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, প্রার্থীর হলফনামা নির্বাচনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। হলফনামায় কোনো তথ্য গোপন করা যাবে না, সব তথ্য সঠিকভাবে দিতে হবে। তবে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ পাবেন।

উল্লেখ্য, এ আসনের মোট নয়জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিল। এর মধ্যে যাচাই-বাছাই শেষে সাতজনের মনোনয়ন বৈধ এবং দুইজনের মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।

(ঢাকা টাইমস/০২জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের ৪ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস, বিপাকে ডোনাল্ড ট্রাম্প
বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার
ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা