আখাউড়ায় ট্রেন থেকে ভারতীয় শাড়ি ও কম্বল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জানুয়ারি ২০২৬, ২১:৫৬
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেওয়া আন্ত:নগর ট্রেন থেকে ভারতীয় শাড়ি ও কম্বল উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। এর মধ্যে পাঁচ বস্তায় ছিল কম্বল ও দুই বস্তায় শাড়ি। সিলেট থেকে চট্টগ্রামগামী আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের মালবাহী বগি থেকে এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়। আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বেলা সোয়া ৩টার দিকে ১ নম্বর প্লাটফরমে দাঁড়িয়ে থাকা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালানো হয়। এ সময় ট্রেনের মালবাহী বগিতে তল্লাশি চালিয়ে ১০৫ পিস ভারতীয় শাড়ি ও ৮২ পিস কম্বল উদ্ধার করা হয়। এসব পণ্যের মূল্য প্রায় ১৭ লাখ টাকা। এ পাচারকাজে কে বা কারা জড়িত সেটা, কোথা থেকে পণ্য উঠানো হয়েছে তা জানার চেষ্টা চলছে। জব্দ করা পণ্য রেলওয়ে থানায় রয়েছে।

(ঢাকা টাইমস/০২জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করবে বিএনপি: চিফ হুইপ
রিয়াদ বিমানবন্দরে আবারও হামলা
শিক্ষার্থী তাজমিন হত্যা, কথিত প্রেমিক রাজু গ্রেপ্তার
নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির