টেকনাফে ৬ কোটি টাকার ইয়াবা ও আইস জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০২৬, ১৩:২৫
অ- অ+

কক্সবাজারের টেকনাফে প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা ও ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা ওয়াব্রাং সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ওই এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা এবং প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত মাদকদ্রব্যের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপিবিএনের ক্ষমতার পরিধি বাড়ছে, মন্ত্রিসভায় খসড়া আইন অনুমোদন
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেলেন যিনি
২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
বিমানবন্দরে দুই ভারতীয়ের ট্রলি থেকে ৫ কেজি কুশ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা