বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা  

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০২৬, ২২:০৬
অ- অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান।

শনিবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১০টা নাগাদ তার মনোনয়নপত্রটি যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়।

নির্বাচনে অংশগ্রহণের জন্য এই আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যান্য রাজনৈতিক দলের মোট ৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। ৫ জনের মধ্যে মনোনয়ন বৈধ হয়েছে শুধুমাত্র তারেক রহমান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের। বাকি যে তিনজনের মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী দিলরুবা নূরী, জেএসডি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ওয়াকি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আবু নোমান মোহাম্মদ মামুনুর রশিদ।

বগুড়া-৬ আসনের মনোনয়ন যাচাই বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান, মনোনয়নপত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র সব ঠিক থাকায় বিএনপি প্রার্থী ও জামায়াতের প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থীর আয়কর রিটার্ন জমা না দেয়ায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট দাখিল না করায় এবং জেএসডি মনোনীত প্রার্থী ১০ বি ফরম জমা না দেয়ায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বগুড়ার ৭টি আসনের যাচাই বাছাই গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে। গতকাল তিনটি আসনের যাচাই বাছাই সম্পন্ন হয়। এতে ১৯ জন প্রার্থীর মধ্যে ১২ জন প্রার্থী বৈধ এবং ৭ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

(ঢাকা টাইমস/০৩জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি আইস উদ্ধার
৫ আগস্ট উপলক্ষে র‍্যাবের বিশেষ নিরাপত্তা পরিকল্পনা, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি
বেলকুচিতে দিগন্ত ক্রিয়েটিভ একাডেমির যাত্রা শুরু
লক্ষ্মীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা