জামালপুরে জামায়াতের প্রার্থীসহ ১২ জনের মনোনয়নপত্র বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরের তিনটি সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়েছে। এতে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীসহ ১২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত দেন জেলা প্রশাসক ও রিটার্নিং মোহাম্মদ ইউসুপ আলী।
রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিল চারজন। বিএনপির এম রশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ নাজমুল হক সাঈদী ও ইসলামি আন্দোলনের মো. আব্দুর রউফ তালুকদারের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। এদের মধ্যে জাতীয় পার্টির প্রার্থী এ এস এম ফজলুল হকের মনোনয়ন বাতিল করা হয়েছে।
জামালপুর-২ (ইসলামপুর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিল নয়জন। তাদের মধ্যে বিএনপির এ ই সুলতান মাহমুদ বাবু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. ছামিউল হক ও ইসলামী আন্দলোন বাংলাদেশের সুলতান মাহমুদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
মনোনয়নপত্র বাতিল করা হয়, জাতীয় পার্টির মোস্তফা আল মাহমুদ, মো. আনোয়ার হোসেন, স্বতন্ত্র অর্নব ওয়ারেস খান, মীর শরিফ হাসান লেলীন, শরিফুল ইসলাম খান, শওকত হাসান মিয়া।
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল, জাতীয় পার্টির মীর সামসুল আলম, গণঅধিকার পরিষদের মো. রুবেল মিয়া ও লিটন মিয়া, গণসংহতি আন্দোলনের ফিদেল নঈমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মুজিবুর রহমান আজাদী, স্বতন্ত্র মো. সাদিকুর রহমান ফারজানা ফরিদ, শিবলুল বারী রাজু, এ এস এম শাহীনুর রহমান।
শনিবার তিনটি আসনে যাচাই বাছাই করা হয়। এতে সাত প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন। বাকি দুটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে রবিবার।
(ঢাকা টাইমস/০৩জানুয়ারি/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































