মহেশখালীর গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১৩ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

কক্সবাজার প্রতিনিধি
  প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০২৬, ১৭:৪৯
অ- অ+

কক্সবাজারের মহেশখালী উপকূলের পশ্চিম গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া একটি ফিশিং বোটের ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রবিবার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত শনিবার রাত আনুমানিক ৮টার দিকে মহেশখালী থেকে পশ্চিম গভীর সমুদ্র এলাকায় ‘এফ বি আল্লাহর দান-২’ নামের একটি ফিশিং বোটে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতদল বোটে থাকা মাছ, জাল, খাবারসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম লুট করে নিয়ে বোটটি সমুদ্রে ভাসমান অবস্থায় রেখে পালিয়ে যায়।

পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে বিষয়টি জানানো হলে কোস্ট গার্ড দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী সংশ্লিষ্ট এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতের কবলে পড়া ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করে।

উদ্ধারকালে গুরুতর আহত দুই জেলেকে উন্নত চিকিৎসার জন্য বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বাকি জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত জেলেদের ফিশিং বোটসহ মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করবে বিএনপি: চিফ হুইপ
রিয়াদ বিমানবন্দরে আবারও হামলা
শিক্ষার্থী তাজমিন হত্যা, কথিত প্রেমিক রাজু গ্রেপ্তার
নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির