চাঁদপুরে ইলিশের ডিমের কেজি ৪২০০ টাকা

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২৬, ১৭:০১
অ- অ+

মাছের পাশাপাশি ইলিশের ডিমের চাহিদাও কম নয়। ইলিশের ডিম প্রায় সবার পছন্দের খাবার। সাগর ও নদী থেকে ইলিশের ডিমের আমদানি কম হওয়ায় বেড়েছে দাম। চাঁদপুরে এখন কেজিতে বিক্রি হচ্ছে ৪ হাজার থেকে ৪ হাজার ২০০ টাকায়। যদিও কিছুদিন আগেও ইলিশের ডিমের দাম কেজিতে ছিল ২ হাজার ৭০০ থেকে ৩ হাজার ৩০০ টাকা। তাই দাম শুনে অনেক ক্রেতাই ফিরে যাচ্ছেন খালি হাতেই।

মৎস্য ব্যবসায়ীরা জানান, ইলিশের ডিম সংরক্ষণ ও মাছগুলো লবণ দিয়ে বিভিন্ন পর্যায়ে প্রক্রিয়াজাত করে প্রায় এক বছর সংরক্ষণের পর দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয়। তবে মাছ নরম হলেও ডিম তরতাজা থাকে। গত বছরের তুলনায় এবার মাছ অনেক কম। ফলে বেশির ভাগ আড়তই বন্ধ হয়ে পড়েছে। তাই আমদানি কম হওয়ায় ডিমের দাম বেড়েছে।

সরেজমিনে দেখা যায়, আড়তগুলোর কর্মচারীরা নরম ইলিশ কেটে লবণ দিয়ে নোনা ইলিশ তৈরি করছেন। মাছের ডিমগুলো আলাদা করে প্লাস্টিকের বক্সে করে সংরক্ষণ করছেন। তবে ঘাটে ১০ থেকে ১৫টি লোনা ইলিশ ও ডিমের আড়ত থাকলেও মাত্র দুটি আড়ত চালু আছে। তাও আবার ইলিশ সরবরাহ কম থাকায় অল্প কিছু পরিমাণ মাছ কাটতে দেখা গেছে। ফলে ডিমের দাম চড়া হওয়ার ক্রেতাদের খালি হাতে ফিরে যেতে দেখা গেছে।

ইলিশের ডিম কিনতে আসা এক ক্রেতা জানান, ইলিশের ডিমের দাম অনেক চড়া। আমি ইলিশের ডিম কিনতে চেয়েছিলাম। দাম চড়া হওয়ার আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য ডিম নাগালের বাহিরে। এক কেজি ডিম ৪ হাজার টাকা চেয়েছে। ডিমের দাম বাড়তি থাকায় এখন খালি হাতেই ফিরে যেতে হচ্ছে।

ইলিশের আড়তদার হোসেন তফাদার বলেন, এ সময়ে যে পরিমাণ ইলিশ আসার কথা সেই পরিমাণ ইলিশ আসছে না। তবে তুলনামূলক কম ইলিশ আসছে। যার কারণে দামে বেশি। দেশের বিভিন্ন জেলা থেকে লোকজন এসে লোনা ইলিশের আড়ত পরিচালনা করেন। এবার ইলিশ আমদামি কম হাওয়ায় লোনা ইলিশের মাত্র দুটি আড়ত চালু আছে। সাইজ অনুযায়ী ইলিশের ডিমের কেজি ৪ হাজার থেকে ৪ হাজার ২০০ টাকা বিক্রি করা হচ্ছে।

ইলিশের আড়তদার সোহেল গাজী বলেন, এ সময়ে ইলিশের আমদামি কম। তাই ইলিশের ডিমের দাম অনেক বেশি। গত বছর ছিল ৩ হাজার টাকা কেজি। এবার ৪ হাজার টাকার বেশি কেজিতে বিক্রি হচ্ছে।

এ ব্যাপারে চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. শবেবরাত সরকার বলেন, চাহিদা অনুযায়ী মাছ কম। যার কারণে ডিমের দাম চড়া। বর্তমানে ৪ হাজার থেকে ৪ হাজার ২০০ টাকায় এক কেজি ডিম পাইকারি মূল্যে বিক্রি করা হচ্ছে। মাছের আমদানি কমে যাওয়ায় ডিমের দাম বেড়ে গেছে বলে জানান তিনি।

(ঢাকা টাইমস/০৫জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার রিফাত শামীম বরখাস্ত
আমরা একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো: প্রধানমন্ত্রী
দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন নয়: মির্জা ফখরুল
মার্কিন দূতাবাসের জরুরি নি‌র্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা