রূপগঞ্জে স্বতন্ত্র প্রার্থী দুলালের প্রস্তাবকারীর বাড়িতে রাতের আঁধারে মালামাল লুট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-১ আসনের স্বতন্ত্রপ্রার্থী দুলাল হোসেনের দুই প্রস্তাবকারীর বাড়িতে রাতের আঁধারে মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে।
রবিবার দিবাগত রাতের যেকোনো সময় এ ঘটনা ঘটে।
এ সময় বাড়ির মালিক ওয়াসেল ভুঁইয়া বলেন, নারায়ণগঞ্জ-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেন রাজনীতিতে সক্রিয়। আমি ও আমার মা তার নির্বাচনী প্রস্তাবকারী। এ ঘটনার জেরে অজ্ঞাত লোকজন আমাদের বাড়িতে মায়ের ঘর খালি পেয়ে গত রাতে মালামাল লুটে নিয়েছে। মধ্যরাতে হৈ চৈ শুনে আমরা পরিবারের সদস্যরা এগিয়ে এলে অজ্ঞাত লোকজন পালিয়ে যায়৷ এ সময় তাদের নেশাদ্রব্য ফেলে যায়। এ বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে।
(ঢাকা টাইমস/০৫জানুয়ারি/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































