তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদ পঞ্চগড়, জনজীবনে স্থবিরতা 

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২৬, ১৫:২৪
অ- অ+

তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদ পঞ্চগড়। টানা তিনদিন ধরে সূর্যের দেখা নেই। আবারও শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। সকাল-সন্ধ্যা ঘন কুয়াশা আর উত্তরের হিমশীতল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে।

মঙ্গলর বার (৬ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি। দিনের তাপমাত্রা (সর্বোচ্চ) রেকর্ড করা হয় ১৬ দশমিক ৫ ডিগ্রি। চলতি শীত মৌসুমের তৃতীয় দফার শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে উত্তরের এই জনপদের উপর দিয়ে।

স্থানীয়রা জানায়, জানুয়ারির শুরু থেকেই এই এলাকায় শীত বেড়ে যায়। গত তিনদিন ধরে মেঘাচ্ছন্ন থাকছে আকাশ। দিনভর হালকা কুয়াশার সঙ্গে হিমশীতল বাতাসে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। দিনে ঠিকঠাক সূর্যের মুখ দেখা যায় না। রাতেও বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। দিনের আলোতেও সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। গ্রামাঞ্চলের মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। কনকনে শীতে চরম দুর্ভোগ দেখা দিয়েছে খেটে খাওয়ার মানুষের মধ্যে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি। এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

(ঢাকা টাইমস/০৬জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ২
মোহাম্মদপুরে ব্যবসায়ী পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ৭
শনির আখরায় ৬ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
প্রক্সি পরীক্ষায় সরকারি চাকরি, ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্তসহ গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা