নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২৬, ১৫:৪৫
অ- অ+

নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর বাজারে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় মনি চক্রবর্তী (৪০) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (৬ জানুয়ারি) রাত ১১টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মনি চক্রবর্তী পার্শ্ববর্তী শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের বাসিন্দা এবং মৃত মদন ঠাকুরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে চরসিন্দুর বাজারে মুদি ব্যবসা করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো মনি চক্রবর্তী তার দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের আটক করতে পুলিশের অভিযান চলমান আছে।

(ঢাকা টাইমস/০৬জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নভেম্বরে ঢাকায় বসছে সাফ চ্যাম্পিয়নশিপের আসর
দেশে ৪৫ লাখ মামলা বিচারাধীন, বিচার ব্যবস্থার ওপর বড় চাপ: আইনমন্ত্রী
অবৈধ হাইড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে ডিএমপির বিশেষ অভিযান
ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশন প্রশাসকদের আন্তরিকতার প্রশংসা প্রতিমন্ত্রী শাহে আলমের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা