শ্রীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪ লাখ টাকা জরিমানা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২৬, ২২:১৭
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে অবৈধভাবে সরকারি জমির মাটি কেটে বিক্রির দায়ে মাটি ব্যবসায়ীকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও সজীব আহমেদ মোবাইল কোর্টের মাধ্যমে মাটি ব্যবসায়ী সোলেমানকে এই অর্থদণ্ড করেন।

অভিযুক্ত সোলেমান (৩২) শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামে সরকারি জমির মাটি কেটে পাচার করছে একটি চক্র। রাতেই সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে মাটি খেকো সোলেমান পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি এক্সকাভেটর ও একটি ডাম্প ট্রাক আটক করা হয়েছে।

তিনি আরও জানান, মঙ্গলবার বালুমহাল মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫/১ ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

(ঢাকা টাইমস/০৬জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুজব উড়িয়ে বুধবার ঢাকায় আসছেন আতিফ আসলাম, ২৪ জুলাই কনসার্ট
ডিএসসিএসসিতে শান্তি ও যুদ্ধাবস্থায় আনসার-ভিডিপির ভূমিকা নিয়ে মহাপরিচালকের বক্তব্য
আটাব নির্বাচন: এফবিসিসিআই ট্রাইব্যুনালে আপিল বোর্ডের সিদ্ধান্ত বাতিল
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা