সুনামগঞ্জে আগ্নেয়াস্ত্র অস্ত্র ও মাদক উদ্ধার

সুনামগঞ্জের সদর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে একটি আগ্নেয়াস্ত্র অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ১২টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়ন থেকে উদ্ধার করা হয়।
এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানায় ওসি রতন শেখ।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার গৌরারং ইউনিয়ন নেয়ামতপুর ব্রিজের নিচ থেকে যৌথ বাহিনী অভিযান পরিচালিত করে পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করে। পরে থানায় নিয়ে আসা হয়। তবে এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।
(ঢাকা টাইমস/০৭জানুয়ারি/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































