রাজবাড়ীতে চোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তার, প্রকৃত মালিকদের খুঁজছে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৬, ১৭:৫৩
অ- অ+

রাজবাড়ী জেলার পাংশা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প। অভিযানে একটি পরিত্যক্ত চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুরে র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এসব তথ্য জানান।

তিনি বলেন, গতকাল রাতে রাজবাড়ীর পাংশা থানাধীন বিষ্ণুপুর এলাকায় মো. সোহেল রানাকে একটি চোরাই সুজুকি জিক্সার (মনোক্রোম ব্ল্যাক) মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। একই রাতে আজিজ সরদার বাস স্ট্যান্ড এলাকায় মো. সাদ্দাম মন্ডলকে একটি চোরাই টিভিএস এপাচি ফোর-ভি (ব্ল্যাক) মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। এছাড়া অভিযান চলাকালীন সময়ে একই এলাকার একটি রেজিস্ট্রেশনবিহীন চোরাই টিভিএস এপাচি ফোর-ভি (রেড) মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং উদ্ধারকৃত মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিক শনাক্তে তদন্ত কার্যক্রম চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি আইস উদ্ধার
৫ আগস্ট উপলক্ষে র‍্যাবের বিশেষ নিরাপত্তা পরিকল্পনা, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি
বেলকুচিতে দিগন্ত ক্রিয়েটিভ একাডেমির যাত্রা শুরু
লক্ষ্মীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা